• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ইউনিয়নভিত্তিক সৌরবিদ্যুতচালিত ছোট হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯: ৫০
logo

Photo

‘সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করতে যাচ্ছে। বর্তমানে এর পাইলট কার্যক্রম চলছে। মৌসুমি কৃষিপণ্য- টমেটো, কাঁচা মরিচ, গাজরসহ ফসল সংরক্ষণে রাখতে ইউনিয়নভিত্তিক সৌরবিদ্যুতচালিত ছোট হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।’

আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের এসব তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত সভায় মৎস্য, প্রাণী ও কৃষি বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য দেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্য সংরক্ষণের অভাবেই মৌসুমে কৃষকেরা ন্যায্যমূল্য পান না। অনেক সময় টমেটো, গাজর বা কাঁচা মরিচের দাম এত কমে যায় যে খেত থেকে ফসল তুলেও লাভ হয় না। কিন্তু কয়েক মাস পর একই পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। এই সমস্যার সমাধানে ইউনিয়নভিত্তিক ‘মিনি কোল্ডস্টোরেজ’ নির্মাণ করা হবে। স্থানীয় সমবায় বা কৃষক সংগঠন এগুলো পরিচালনা করবে। কৃষকেরা মৌসুমে উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারে বিক্রি করতে পারবেন। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন। আবার মৌসুম চলে গেলেও বাজারে দাম অস্বাভাবিকভাবে বাড়বে না।

মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সেই অর্থ পরিশোধ করেছে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জাটকা সংরক্ষণ মৌসুমে জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে। সমুদ্রে লাইসেন্সবিহীন মাছ ধরার অভিযোগ নিয়েও সরকার কাজ করছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

২

ইউনিয়নভিত্তিক সৌরবিদ্যুতচালিত ছোট হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

৩

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এগোচ্ছে : তথ্যমন্ত্রী

৪

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী

৫

জুলাই অভ্যুত্থান গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

সম্পর্কিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এগোচ্ছে : তথ্যমন্ত্রী

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এগোচ্ছে : তথ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে