• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৭: ৫৭
logo

Photo

ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানতে আগ্রহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে গণমাধ্যম, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল যোগাযোগ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে সরকার আগ্রহী।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব। এজন্য কার্যকর ও সময়োপযোগী কৌশল প্রণয়নের প্রয়োজন রয়েছে। এ সময় ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে, সে বিষয়ে জানতে চান তথ্যমন্ত্রী।

জবাবে রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল যুগের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নেদারল্যান্ডস একটি সমন্বিত নীতিগত কাঠামো (ফ্রেমওয়ার্ক) গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে দেশটির সরকারের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না: সংসদে তথ্যমন্ত্রী

২

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৩

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৪

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

৫

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সম্পর্কিত

মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না: সংসদে তথ্যমন্ত্রী

মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না: সংসদে তথ্যমন্ত্রী

২৯ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে