চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নাভিদ নওরোজ শাহ্

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে একটি অর্থবহ ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমিটির প্রধান ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য নাভিদ নওরোজ শাহ্, আলাউদ্দিন মোহাম্মদ, মাহবুব আলম মাহির এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা ও গঠনমূলক মতবিনিময় করেন। চীনের ব্যবসায়ীরা বৈদ্যুতিক গাড়ি ও যন্ত্রাংশ খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। দেশের অবকাঠামোগত উন্নয়নে অংশীদার হতে চায় চীন। বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও অন্যান্য নতুন কিছু পণ্য রপ্তানিও শীঘ্রই শুরু হবার পথে যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক নিয়ে আলাপ হয় এবং চীনের রাষ্ট্রদূত বিরোধী দলের পর্যালোচনা সম্পর্কে জানতে চান।

বাংলাদেশ ও চীনের মধ্যে অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করে বৈঠক শেষ হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত