• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৯: ৩৮
logo

Photo

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

আজ রোববার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ইথানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামীম আহমেদ, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।

পরিদর্শনকালে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ইথানের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়নে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন। পাশাপাশি ইথানের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি ইথানের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মনিরুল হক চৌধুরী বলেন, মাদক শুধু কুমিল্লার নয়, এটি আজ সারাদেশের একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক কারবারিদের গুলিতে একজন স্কুল ছাত্র মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যতই প্রভাবশালী হোক, তাদের সমূলে নির্ম‚ল করতে হবে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিআইজি, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠকে দ্রুত মাদকের আখড়া উচ্ছেদ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছি।

তিনি আরও বলেন, সম্প্রতি সদর দক্ষিণের লালমতিতে মাদক কারবারি মিলনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কাটাবিল এলাকাতেও অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্ম‚লে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মনোহরগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

২

কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

৩

এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: সংসদে জাকারিয়া তাহের সুমন

৪

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৫

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু সরকারি স্বাস্থ্যসেবায় আসবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সম্পর্কিত

মনোহরগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

মনোহরগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে
এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: সংসদে জাকারিয়া তাহের সুমন

এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: সংসদে জাকারিয়া তাহের সুমন

৯ ঘণ্টা আগে
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১১ ঘণ্টা আগে

১ দিন আগে