আমার শহর ডেস্ক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের দায়িত্ব পালনের প্রথম দিন শুরু হয়েছে ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে। আজ রোববার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি কার্যক্রম শুরু করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজ উদ্দিন আহমদ ।
আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
এছাড়াও সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুরের মধ্যে বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উঠবেন গুলশানে তার নিজের ফ্ল্যাটে। ইতোমধ্যে সেখানেও সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি।