• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি, চিকিৎসকসহ মোট ১৪ জন সদস্য থাকবেন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪: ৪৭
logo

Photo

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন। বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন তিনি।

এদিকে, আজ বৃহস্পতিবার কাতার জানিয়েছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে দেশটি।

বিএনপির দলীয় আরেক সূত্রে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেই দলে চিকিৎসকসহ মোট ১৪ জন সদস্য থাকবেন বলে জানা গেছে।

ইতোমধ্যে সংকটাপন্ন খালেদা জিয়ার চিকিৎসায় দেশি চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান। 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

গত মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন। সেখানে তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে। কোনো রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে সংযম প্রদর্শন করতে হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

৩

মগবাজারে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর, তার আগেই সিএনজি চালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি ফাঁকা গাড়িতে গুলি করে

৪

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ্

৫

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সম্পর্কিত

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

২১ ঘণ্টা আগে
মগবাজারে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর, তার আগেই সিএনজি চালিত অটোরিকশা থেকে  এক ব্যক্তি ফাঁকা গাড়িতে গুলি করে

মগবাজারে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর, তার আগেই সিএনজি চালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি ফাঁকা গাড়িতে গুলি করে

১ দিন আগে

২ দিন আগে