• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কুমিল্লার সন্তান সাঈদ-উর রহমান আর নেই

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৫
logo

Photo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক ও কলামিস্ট ড. সাঈদ-উর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

আজ রোববার বেলা ১১টায় ঢাকায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

অধ্যাপক সাঈদ-উর রহমানের নামাজে জানাজা রোববার বাদ মাগরিব উত্তরার ১২ নম্বর সেক্টরের মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ড. সাঈদ-উর রহমান ১৯৪৮ সালের ২৬ মার্চ কুমিল্লা জেলা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের শিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে কুমিল্লা জিলাস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। ১৯৮০ সালে ফরাসি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন এবং ১৯৯১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ‘পূর্ববাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ও সমকালীন কবিতা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৭৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের সাহিত্য নিয়ে তিনি বিভিন্ন আলোচনা ও সমালোচনামূলক প্রবন্ধ রচনা করেছেন। বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস এবং মার্কসবাদও তার আগ্রহের বিষয় ছিল।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চারু মজুমদার ও অন্যান্য প্রসঙ্গ’ (১৯৭৩), ‘পূর্ববাংলার সাংস্কৃতিক আন্দোলন’ (১৯৮৩), ‘পূর্ববাংলার রাজনীতি-সংস্কৃতি ও কবিতা’ (১৯৮৩) এবং ‘এ কেমন বাংলাদেশ’ (১৯৯৮)। তার সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘মার্কস ও মার্কসবাদীদের সাহিত্যচিন্তা’ (১৯৮৫)।

মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে ১৯৭১ সালে তিনি রণাঙ্গনে সক্রিয় ছিলেন। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুর রব চৌধুরী স্বর্ণপদক অর্জন করেন। ২০০৩ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভ‚ষিত হন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. সাঈদ-উর রহমান একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক এবং বিশিষ্ট লেখক ও সাহিত্যচিন্তক ছিলেন। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকেও গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা

২

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

৩

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কুমিল্লার সন্তান সাঈদ-উর রহমান আর নেই

৫

দুর্যোগ ও সংকটের সময় বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে: নোয়াখালীতে গণপূর্ত মন্ত্রী

সম্পর্কিত

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা

২ ঘণ্টা আগে
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

১০ ঘণ্টা আগে

১ দিন আগে