• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

দুর্যোগ ও সংকটের সময় বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে: নোয়াখালীতে গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২০
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২০
logo

দুর্যোগ ও সংকটের সময় বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে: নোয়াখালীতে গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২০
Photo

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দুর্যোগ ও সংকটের সময় বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে। বর্তমান সময়ে সরকারও বিদ্যমান সংকটগুলো কাটিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। নোয়াখালীর উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে। এ জেলার অগ্রাধিকার কাজগুলো পর্যায়ক্রমে করা হবে।

আজ রোববার দুপুরে নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়খালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, জেলা পুলিশ সুপার এন. এম নাসিরুদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

জাকারিয়া তাহের বলেন, প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন। আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর সিস্টেম পেয়েছি। সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

গণপূর্তমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে কাটিয়ে উঠতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের মেয়াদকালে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

জাকারিয়া তাহের সুমন আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সংকট মোকাবিলা করে আগামী দুই থেকে চার বছরের মধ্যে দেশকে দুর্যোগ ও সংকটের পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা

২

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

৩

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কুমিল্লার সন্তান সাঈদ-উর রহমান আর নেই

৫

দুর্যোগ ও সংকটের সময় বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে: নোয়াখালীতে গণপূর্ত মন্ত্রী

সম্পর্কিত

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা

২ ঘণ্টা আগে
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

১০ ঘণ্টা আগে

১ দিন আগে