নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা , অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীকাল শনিবার সকাল নয়টা ৩০ মিনিটে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা- ৮( বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।
সমিতির সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক সংগীত শিল্পী মোহাম্মদ মনির হোসেন সমিতির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানে মন্ত্রী, সমিতির সাবেক সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ ও সাবেক সিনিয়র সহসভাপতি মো. আমির হোসেন ভূঁইয়া কে সম্মাননা জানানো হবে।
অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।