সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

খবর সম্পাদনার কারিগর সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ২৪ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। ২০২৫ সালের ১৯ মার্চ থেকে তিনি সমকালের সম্পাদক পদে আছেন।

এর আগে তিনি ২০২১ সালের ৩ অক্টোবর থেকে ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত কালের কণ্ঠের সম্পাদক ছিলেন।

শাহেদ মুহাম্মদ আলী তাঁর সাংবাদিকতা জীবনের বেশিরভাগ সময় প্রথম আলোতে কাটিয়েছেন। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত ছিলেন। প্রথম আলোর সিনিয়র নিউজ এডিটর ও পরামর্শক সম্পাদক ছিলেন। ভোরের কাগজের সাব এডিটর ছিলেন।

প্রথম আলোতে থাকাবস্থায় তিনি ঢাকা ও সারাদেশে অসংখ্য সংবাদকর্মী তৈরি করেছেন। তাঁর নিউজ সম্পাদনা অত্যন্ত সুন্দর ও পাঠযোগ্য। তরুণ সাংবাদিকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি। সংবাদপত্রের একজন প্রশিক্ষক হিসেবে তাঁর বেশ সুনাম রয়েছে। নিউজ লেখা, বক্তব্য নেওয়া, রেকর্ড রাখা এসব বিষয়ে তিনি সবসময়ই বলতেন। মানুষ হিসেবে তিনি চরম ধৈর্যশীল। তাঁর সময়ের অন্যতম সেরা সাংবাদিক তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত