বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির অভিষেক, সম্মাননা প্রদান ও বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা , অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ শনিবার সকাল নয়টা ৩০ মিনিটে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা- ৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।

সমিতির সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমের সভাপতিত্ব ওই অনুষ্ঠান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান শিশির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নুরুল ইসরাম মিলন, প্রকৌশলী মো আতিকুর রহমান, ডা. রুহুল আমিন, ব্যবসায়ী আবদুল হক, আবদুল কাদের, আবুল হাশেম, হাফিজ আহমেদ, তোফাজ্জল আলী প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সমিতির সাবেক সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ ও সাবেক সিনিয়র সহসভাপতি মো. আমির হোসেন ভূঁইয়া কে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত