• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি: আমিন-উর রশীদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৬
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে আজ বুধবার তিনি সচিবালয়ে প্রথম অফিস করেন। একইসঙ্গে নবনিযুক্ত মন্ত্রীরাও নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন।

সরকারের প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন কৃষি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়ে কার্যক্রম শুরু করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতি সৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা জিয়ার মাজার-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িবহর প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়-এ প্রবেশ করে। সকাল থেকেই সচিবালয় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন সরকারের প্রথম কর্মদিবসকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও দেখা যায় ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ।

চিরাচরিত প্রটোকল অনুযায়ী সরকারপ্রধানের গাড়িতে শোভা পায় লাল-সবুজের জাতীয় পতাকা। একই সময় সচিবালয়ের মূল ফটক দিয়ে একে একে প্রবেশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দুপুরে নিজ দপ্তরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকারকে স্বাগত জানাতে গত কয়েক দিন ধরেই সচিবালয়ে প্রস্তুতি চলছিল। বুধবার সকালে শেষ মুহূর্তের খুঁটিনাটি প্রস্তুতি সম্পন্ন করা হয়। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নতুন সরকারের সঙ্গে সমন্বয়ে কাজ শুরুর প্রস্তুতি নেন।

সচিবালয়ে উপস্থিত হয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা জানান, জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে আন্তরিকভাবে কাজ করবেন।

মন্ত্রীরা বলেন, মানুষ ১৭ বছরের দুঃশাসন ভোলেনি। সেই শিক্ষা জনগণ যেমন ভোলেনি তেমনি মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

২

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

৪

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি

৫

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

৭ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে