চাল-গম, ভুট্টার দাম নিম্নমুখী: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০৪
Thumbnail image

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে। গেল বছর এ সময় ছিল সাড়ে ১১ লাখ টন। এখনো ৩ লাখ টন বেশি মজুদ আছে। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যাওযায় সময়ে চাহিদার থেকে মজুদ বেশি থাকে সেটা নিশ্চিত করার জন্যও কাজ করছি।

গতকাল সোমবার কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সকল উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান , জেলা খাদ্য নিয়ন্ত্রণকসহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা-উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্যদ্রব্যের দাম প্রসঙ্গে বলেন, চাল-গম, ভুট্টার দাম নিম্নমুখী আছে। তবে এ বিষয়য়ে অভিযোগ আছে কৃষক লাভবান হচ্ছে না। এ তিনটি খাদ্যদ্রব্যের দাম বাড়েনি বরং কমেছে। আর যেন না কমে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত