• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

এস আলম গ্রুপকে নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১: ৩৭
logo

Photo

এস আলম গ্রুপকে নিয়ে সংসদে প্রশ্ন করেছেন কুমিল্লা-৪( দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত। গতকাল মঙ্গলবার দুপুরে হাসনাত সরকারের অর্থমন্ত্রীর কাছে ওই প্রশ্ন করেন।

প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কারও সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নেই।

গতকাল মঙ্গলবার সংসদে হাসনাত অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বলেন, ইসলামী ব্যাংক ৯২ হাজার ১১৫ কোটি টাকা ঋণের ধারক। এর মধ্যে এস আলম গ্রুপ একাই ৮০ হাজার কোটি টাকা ঋণখেলাপি। জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপ একাই ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে এখন খেলাপি।

হাসনাত জানতে চান, এস আলম গ্রæপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থবছরে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না? এস আলম গ্রæপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কীভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে? এটা নিয়ে সরকারের সঙ্গে এস আলম গ্রæপের কোনো সমঝোতা হয়েছে কি না?

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই। বিএনপি যতবারই সরকারে এসেছে, ‘ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন’ নিয়ে কোনো প্রশ্ন আসেনি, ‘ম্যাক্রো স্ট্র্যাটেজি’, ‘ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি’, শেয়ারবাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠেনি।

ব্যাংক রেজোল্যুশন আইন সংশোধনের পেছনে এস আলম গ্রুপকে পুনর্বাসনের উদ্দেশ্য রয়েছে বলে গতকাল ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের বিক্ষোভ থেকে অভিযোগ করা হয়েছিল।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, কেউ ফিরে আসার জন্য ব্যাংক রেজোল্যুশন আইনে সংশোধনী আনা হয়নি। এই সংশোধনীকে তিনি ‘নিউ অপরচুনিটি’ ও ‘নিউ উইন্ডো’ হিসেবে অবহিত করেন।

আওয়ামী লীগ আমলে ছয়টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসায়ী গোষ্ঠীটি এসব বাংকের ওপর নিয়ন্ত্রণ হারায়। এসব ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করার প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

অর্থ উদ্ধারের আশা প্রকাশ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, যারাই ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে, সবার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা ‘পারসু’ (ত্বরান্বিত) করা হচ্ছে। টাকা পুনরুদ্ধারের জন্য একদিকে ‘গভর্নমেন্ট টু গভর্নমেন্ট’ কাজ চলছে। অন্যদিকে প্রাইভেট রিকভারি ফার্মগুলোও কাজ করছে।

এস আলম ও বেক্সিমকো গ্রæপের অর্থ পাচার বিষয়ে হাসনাতের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আদালতে মামলা হওয়ার তথ্য দিয়ে বলেন, এস আলম গ্রুপের বিষয়ে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুর এবং বেক্সিমকো গ্রুপের বিষয়ে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানো হয়েছে। এই দুটি গ্রুপের পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে ফৌজদারি কার্যক্রমের পাশাপাশি দেওয়ানি পদ্ধতিও অনুসরণ করা হচ্ছে। চারটি স্বনামধন্য বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে তাদের সম্পদ অনুসন্ধানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার যে একটি জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তা–ও তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনগত বা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চলতি বা আগামী অর্থবছরে এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের কী পরিমাণ অর্থ–সম্পদ উদ্ধার সম্ভব, তা যথাযথভাবে নিরুপণ করা সম্ভব হয়নি। তবে প্রচলিত আইনিব্যবস্থায় সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চলমান। এ জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হাসনাতের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী আমির খসরু মাহমুদ জানান, দুর্নীতি ও বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে পরিচালিত ৬৬২টি ব্যাংক হিসাবে মোট ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং বিও হিসাবে ৮১৩ কোটি ৫৬ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। তাদের অর্থ পাচারের বিষয়ে বাংলাদেশের আদালতে ২৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে চার্জশিট দাখিল হয়েছে তিনটির। আদালত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকা মুল্যের স্থায়ী সম্পদ, ২ হাজার ৬৮০টি ব্যাংক হিসাবের ৬ হাজার ৬৯২ কোটি ৩৪ লাখ এবং ১৭১টি কোম্পানির ২৪ হাজার ৮১০ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের শেয়ার জব্দের আদেশ দিয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি

২

এস আলম গ্রুপকে নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

৩

পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪

ভূমি সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: প্রতিমন্ত্রী

৫

ইতালির সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি

৫ ঘণ্টা আগে
পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১ দিন আগে