নিজস্ব প্রতিবেদক

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক আমেরিকা থেকে ইমেইলে সংসদ সদস্য পদে ইস্তফা দেন। অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করেছেন। তবে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন মন্ত্রীত্ব না পেয়ে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
এদিকে ওসমান ফারুকের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামের মানুষ অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা কিছুতেই এটি মানতে পারছেন না।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ তিনি বিএনপি থেকে সংসদ সদস্য হন। তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন।
১৯৪০ সালের ১৮ জুলাই ওসমান ফারুক জন্ম নেন। বর্তমানে তাঁর বয়স ৮৬ বছর। তাঁর বাবার নাম ড. মো. ওসমান গনি। ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
জানা গেছে , সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
ওসমান ফারুক ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। মানুষ হিসেবেও সজ্জন ছিলেন।
এ নিয়ে কয়েক মাসের মধ্যে বিএনপির দুইজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা হলেন ড. ওসমান ফারুক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ । এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। একজন মন্ত্রীত্ব না পেয়ে, আরেকজন জায়গা দখল করে ও অপরজন প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে মাদক করবারিকে ধাওয়া করার ঘটনায় পদত্যাগ করেন।