ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার তাগিদ জাকারিয়া তাহের সুমনের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ইউএনওপিএসের উদ্যোগে আয়োজিত **MOHPW Sustainability Action Workshop 2026**-এ প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন বলেছেন, টেকসই অবকাঠামো নির্মাণ কেবল বর্তমানের উন্নয়নের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি।

পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তির ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, MOHPW Sustainability Action Workshop 2026-এর মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত খাতে টেকসই, পরিবেশবান্ধব এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, স্মার্ট, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—আমাদের সম্মিলিত যাত্রা অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত