• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

বিসিকে চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৫: ৩৩
logo

Photo

কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় চাঁদাবাজির অভিযোগে মো. সায়েম(২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকার বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত যুবক সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালক আমিনুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের মূল বাড়ি রংপুর জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা বলছে, সে ওই এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

স্থানীয় একটি সূত্র বলছে, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাঝে মাঝেই চাঁদা সংগ্রহ করতো। এছাড়া চুরি-ছিনতাইয়ের সঙ্গেও সে জড়িত। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে। পরবর্তীতে সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। পরবর্তীতে সন্ধ্যার দিকে এলাকাবাসী জড়ো হয়ে পুনরায় সায়েমকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ সেখানে গেলে সায়েমের লোকজনের সঙ্গে তাদের বাগ্ বিতণ্ডা হয়। পরিস্থিতি শান্ত হলে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

২

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৩

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৪

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৫

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

সম্পর্কিত

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

৩ ঘণ্টা আগে
বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

২০ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে
দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

২১ ঘণ্টা আগে