• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৯: ১২
logo

Photo

দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা। আজ বুধবার বিকেল চারটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের চকবাজার বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। ‎

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে। তাঁরা অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের তালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করার দাবি জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ

৩

চৌদ্দগ্রামে এনসিপি নেতার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

৪

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস আদেশ বাতিল

৫

কুমিল্লায় ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

সম্পর্কিত

১ ঘণ্টা আগে
চৌদ্দগ্রামে এনসিপি নেতার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

চৌদ্দগ্রামে এনসিপি নেতার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

৩ ঘণ্টা আগে
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস আদেশ বাতিল

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস আদেশ বাতিল

৭ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে