চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা এনসিপি’র সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিবের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তিনতলা ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। আহত হোসেন পাশ্ববর্তী নোয়াপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়করা বাজারে চিওড়া-ঢালুয়া সড়কের কাজী শহীদ মার্কেটের তৃতীয় তলায় মঙ্গলবার সন্ধ্যায় এনসিপি নেতা সালাউদ্দিন খান রাজিবের ব্যানার রশি দিয়ে লাগানোর চেষ্টা করে মোহাম্মদ হোসেন। এ সময় সে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে গুরতর আহত হয়। স্থানীয়রা হোসেনকে দ্রুত উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে আজ বুধবার চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তাঁকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।