বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বার্ড-এর লালমাই অডিটরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ), বার্ড।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইরীন পারভিন, পরিচালক (প্রশাসন), বার্ড। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। উন্মুক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন বার্ড-এর অনুষদ সদস্য, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী, একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ।

আলোচনা সভায় বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণাথী ও বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন জনাব মো. ওবায়দুল্লাহ সরদার, সহকারী পরিচালক, বার্ড।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত