স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার রাতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে হয়।

এতে বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়ার্ল্ডের বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট নাফিজ ফাতেমা আফরিন।

এতে নাফিজ ফাতেমা আফরিন বলেন, গত বছর আমরা ঢাকায় কার্যক্রম শুরু করেছি। আমাদের অফিসগুলোর মাধ্যমে অস্ট্রেলিয়াতে শিক্ষার্থীদের পড়তে নেওয়ার সবকিছু বাতলে দেওয়া হচ্ছে। কুমিল্লা শাখা থেকেও আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের ওপর কুমিল্লাবাসী বিশ্বাস রাখতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, ড. আলী হোসেন চৌধুরী, রাজনীতিবিদ জুনাব আলী, কাজী নাজমুস সাদত, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, মাইগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত ইজহারুল হক ইজুসহ অন্যান্য কর্মকর্তারা প্রমুখ।

কুমিল্লা নগরের কান্দিরপাড়ে স্টুডেন্ট ওয়ার্ল্ডের অফিস। ওই অফিস থেকে অস্ট্রেলিয়া যাওয়ার তথ্য পাওয়া যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত