গাজী মাজহারুল আনোয়ার স্মরণে গীত অঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

অসংখ্য কালজয়ী গানের গীতিকার কুমিল্লার কৃতী সন্তান গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে কুমিল্লার অধুনা থিয়েটার আয়োজন করে গীত অঞ্জলি নামের এক সাংস্কৃতিক সন্ধ্যা।

আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরের গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে ওই অনুষ্ঠান হয়। এতে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রখ্যাত সুরকার শেখ সাদী খান, গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী, ছেলে সরফরাজ আনোয়ার উপল ও মেয়ে দিঠি আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অতিরিক্ত সচিব আলীম আখতার খান। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক মো. জামাল নাছের, সভাপতিত্ব করেন অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদ। অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট শহীদুল হক স্বপনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

এতে একবার যেতে দেনা, একতারা তুই দেশের কথাসহ অসংখ্য কালজয়ী গান দেওয়া হয়। শ্রাবণের সন্ধ্যায় কুমিল্লাবাসী মুগ্ধ হয়ে এই গান শোনেন।

5

গীত অঞ্জলি অনুষ্ঠানের সদস্য সচিব রাশেদুল করিম সজীব ও অধুনা থিয়েটারের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করে অধুনা থিয়েটার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত