‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’
মোহাম্মদ শরীফ

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘এনটিআরসিএ হলো জাল সার্টিফিকেট দেওয়ার একটা কারখানা। এ পর্যন্ত কয়েক হাজার জাল সার্টিফিকেট তারা দিয়েছে ফ্যাসিস্ট সরকারের সময়। এজন্য আমরা চাই, এনটিআরসি সঠিকভাবে এটা দেওয়ার ব্যবস্থা তারা করতে পারবে না। এজন্য আমরা চাচ্ছিলাম একটা পাবলিক সার্ভিস কমিশন। এই পাবলিক সার্ভিস কমিশন দিয়ে শিক্ষক নিয়োগটা দিয়ে দিতে। যতক্ষণ পাবলিক সার্ভিস কমিশন না হবে, ততক্ষণ ম্যানেজিং কমিটির গভর্নিং বডির দিতে পারবে। যেহেতু আইনে আছে। ম্যানিজিং কমিটির গভর্নিং বডি এরা হয়তো ঘুষ খায়, কিন্তু সার্টিফিকেট জাল তো এরা করতে পারে না। কিছু লোক ঘুষ খায়, সবাই তো খায় না। তবুও তো নিজের এলাকায় আপনার চাকরিটা হল, এনটিআরসিএ এই সমস্যাটা হবে না। (এনটিআরসিএ) রাঙ্গামাটিকে নিয়া দিবে দিনাজপুর, ঠাকুরগাঁওকে নিয়া দিব খাগড়াছড়ি। এজন্য আমরা বলেছিলাম।’
গতকাল শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যারা এনটিআরসিএ হয়েছে, এনটিআরসিএ তাদের চাকরি দিয়েছে। যদিও আইনে এটা কোথাও লেখা নাই। এনটিআরসিএ চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নাই, আইনের কোথাও নাই। ওনারা একটা প্রজ্ঞাপনের কথা বলে। জাতীয় সংসদে যে আইন পাস হয়; সে আইনকে রহিত করতে হলে, জাতীয় সংসদে আরেকটা আইন পাস করতে হয়। প্রজ্ঞাপন দিয়ে ওই আইনের ব্যত্যয় ঘটানো যাবে না। আমরা তো এগুলো বুঝি।’
নারী শিক্ষকদের দূরে চাকরির কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। অনেকে পারিবারিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘অনেক মহিলার এখন ওই (দূরে) চাকরি করতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে। এটা অন্তত মানবিক উদ্যোগে হলেও তো প্রয়োজন মহিলাদের নিজ নিজ উপজেলায় যেখানে খালি আছে সেখানে দিয়ে দেওয়া। এটা কেন আমরা করতে পারছি না। আমি শিক্ষা সচিব মহোদয়কে বলেছি, শিক্ষকদের বদলি নিয়ে আপনারা অবহেলা করবেন না। এটার সাথে সাড়ে ছয় লক্ষ শিক্ষকের ভাগ্য জড়িত।’
বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যে সমস্ত শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসেবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারও ওপর জুলুম অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মলেনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু প্রমুখ।