• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চাইলেন কুমিল্লার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৭
logo

Photo

প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যদের জন্য নানা সেবা মূলক কাজে সুবিধার ‘প্রবাসী কার্ড’ ব্যবস্থা চালুর আহবান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার। আজ শনিবার সকালে কুমিল্লার টাউন মাঠে ‘রেমিটেন্স উৎসব ২০২৬’ মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

রোজী আক্তার বলেন, ‘প্রবাসীদের পুরুষ সদস্য বাড়িতে থাকেন না। অনেক সময় পরিবারের নারী সদস্যরা বা প্রবাসীরা নিজেরাও সেবা পেতে সমস্যা হয়। এজন্য আমরা অনেক আগে থেকে প্রস্তাব দিচ্ছি প্রবাসী কার্ড করার। কার্ডের মাধ্যমে প্রবাসীর পরিবার হাসপাতালে যেন দ্রুত সেবা পায়। এয়ারপোর্টে যখন তারা আসে, তারা যেন কার্ড দেখিয়ে কোনো রকম হয়রানি ছাড়া নিরাপদে বাড়ি আসতে পারে। লিগ্যাল এইডের মতো প্রবাসীরাও যেন বিনামূল্যে সরকারি বা বেসরকারি কোনো সংস্থার কার্ডের মাধ্যমে সেবা পেতে পারে তার ব্যবস্থা করা যেতে পারে। আমরা চাই প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যরা যেন সব সময় ভাল থাকে।’

এর আগে টাউন হল মাঠে ‘রেমিটেন্স উৎসব ২০২৬’ মেলার লাল ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রোজী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু, ইউএনসিডিএফ কান্ট্রি ম্যানেজার সাদাত মাইন উদ্দিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারী পরিচালক মো. আতিকুর রহমান, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, পিকেবি কুমিল্লার এজিএম হাসান মো. শাহারিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনসিডিএফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট এসোসিয়েট কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলে। আয়োজনে দর্শকের জন্য প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা সম্পন্ন

৪

নাহিদা বেগমের প্রশ্নের জবাব দিন

৫

কারাগার থেকে মুক্তির একদিন পরই আত্মহত্যা

সম্পর্কিত

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা

১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য

৩ ঘণ্টা আগে