• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট করছে- ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২৩: ৪৯
logo

Photo

গণঅধিকার পরিষদ এর সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট করছে। সরকারি পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছিল। আবার সেগুলো মিশে গেছে। এই সরকার যে একটি দল বিশেষ করে এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক মহল এবং নাগরিকদের মতামত সরকার একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট করছে। তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি -নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় -নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এই মন্তব্য করেন।

মাইলস্টোনের ঘটনা এবং তার পরবর্তী ঘটনায় একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করে নুরুল হক নূর বলেন, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসরেরা ঢাকার রাজপথে নানান ধরনের অস্থিরতা তৈরি করার অপচেষ্টা করেছে। তারই অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয়ে ভাঙচুর করেছে। এর মধ্য দিয়ে সরকারেরও প্রশাসনের একটি দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে। সচিবালয়ের মত সুরক্ষিত ও স্পর্শকাতর জায়গা যদি সরকার নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করবে।

টাউন হল মাঠের গণধিকার পরিষদের সমাবেশে কুমিল্লা জেলা গণধিকার পরিষদের সভাপতি মোঃ ফয়জুল্লাহ সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিকেল চারটা থেকে শুরু হওয়া গণ সমাবেশে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। বৃষ্টি বিঘ্নিত জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণসমাবেশে নুরুল হক নুর গণধিকার পরিষদ থেকে কুমিল্লার পাঁচটি আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী মনোনীত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

২

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৩

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৪

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৫

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

সম্পর্কিত

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

৫ ঘণ্টা আগে
বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

১ দিন আগে