তিননদী পরিষদের উদ্যোগে ২১ দিনব্যাপী একুশের অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বছর ঘুরে আবার শুরু হয়েছে ২১ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠান। আজ রোববার বিকেল চারটায় কুমিল্লা নগর উদ্যানের ধর্মসাগরপাড়ের জামতলায় ওই অনুষ্ঠান করে তিননদী পরিষদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন তিন নদী পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও সংস্কৃতিকর্মী পারভীন হাসানাত।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম বলেন, শুদ্ধ বাংলা বলতে ও লিখতে হবে। মাতৃভাষার জন্য গভীর অনুরাগ থাকতে হবে। বাঙালি একমাত্র জাতি যাঁরা ভাষার জন্য লড়াই করেছে।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।

আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। প্রতিদিন বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হয়। ১৯৮৪ সাল থেকে এই অনুষ্ঠান হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত