• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

নাচ, গান, আড্ডা ও আবৃত্তিতে মুখর বৈশাখী সন্ধ্যা

সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২০: ৫৭
logo

Photo

নাচ, গান, আড্ডা ও আবৃত্তিতে মুখর বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদের বৈশাখী সন্ধ্যা। গতকাল রোববার রাতে নগরের রামঘাট এলাকার দেশপ্রিয় কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান উৎসব মুখর হয়ে উঠে।

এতে সভাপতিত্ব করেন বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদের আহ্বায়ক রুবেল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব শ্যাম আল মামুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির সাংস্কৃতিক ঐক্যকে সুসংহত করাই সংগঠনটির মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন সেই বন্ধনকে আরও শক্তিশালী করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সংসদের সদস্য সচিব ফয়সাল আহমেদ অনন্ত, বিশ্ব কমিটির সদস্য দেলোয়ার হোসাইন আকাইদ, কোষাধ্যক্ষ আল আমিন, শাহীন শাহ, কবি হালিম আবদুল্লাহ, অপু রহমান, খায়রুল আজিম শিমুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি খোকন চন্দ, থিয়োসফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন দাস, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, ডা. সুবর্ণা মজুমদার ও অনামিকা চক্রবর্তী।

সাংস্কৃতিক পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন কমল দাস, মৌমিতা সর্বাধিকারী, রাসেল দেওয়ান ও হালিম আবদুল্লাহ। আবৃত্তি পরিবেশন করেন নেলি দত্ত ও মুক্তি সাহা ইশিতা। এছাড়া নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন স্বরণিকা দাস।

‘সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে’— এ স্লোগানকে ধারণ করে ২০২০ সাল থেকে বাংলা সংস্কৃতি বলয় বাংলাদেশসহ ভারতের বিভিন্ন বাঙালি অধ্যুষিত অঞ্চল—আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ এবং বিশ্বের নানা প্রান্তে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে।

উল্লেখ, বাংলা ১৪৩৩ সালের পহেলা বৈশাখ উপলক্ষে ‘বৈশাখ আড্ডা’ শিরোনামে এ আয়োজনের সূচনা হয় ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে। পরবর্তীতে ধারাবাহিকভাবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হয়ে কুমিল্লায় এই আয়োজন অনুষ্ঠিত হলো।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

৩

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

৪

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

৫

লাকসামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজারো মানুষের ঢল

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১ মিনিট আগে
নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

১৭ মিনিট আগে
কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

১ ঘণ্টা আগে