• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

ফুটপাতে হকার বসিয়ে ভাড়া

কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২১: ০৯
logo

Photo

কুমিল্লা নগরে ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন। এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের অভিযানে পার্কিংয়ে হকারদের ভ্যান রাখার জায়গা দেওয়ায় ভবন মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নগরের যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল সহজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন।

তিনি বলেন, কয়েকদিন ধরে নগরীর যানজট কমাতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলছে। ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।

মো. মামুন বলেন, সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা মাঠে গিয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। বারবার সতর্ক করার পরও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তদন্তে অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।

ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে অভিযানে রানীরবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের অন্তত ৩০টি ভ্যান জব্দ করা হয়। একই অভিযানে একটি ভবনের পার্কিংয়ে হকারদের ভ্যান রাখার জায়গা দেওয়ার অভিযোগে ভবন মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

২

বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ

৩

তিতাসে চাল ও শিক্ষাসামগ্রী বিতরণ

৪

ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় কিশোরের ঝুলন্ত মরদেহ

৫

পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

সম্পর্কিত

বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ

বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ

২ ঘণ্টা আগে