• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

বিএনপি তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২২: ১০
আপডেট : ০৬ জুন ২০২৬, ২২: ১০
logo

বিএনপি তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২২: ১০
Photo

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ এবং মাত্র তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন-সব ক্ষেত্রেই বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে দলটি ইতোমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।

আজ শনিবার কুমিল্লা নগরের লাকসাম সড়কের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিথির এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা দেখছি, মব জাস্টিস বেড়েছে। শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নির্বাচিত সরকার আসার পরও এসব পরিস্থিতির উন্নতি হয়নি।

বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার খালি পড়ে থাকছে। আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি তিন মাসেই সেখানে পৌঁছে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।

দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।

নিজের বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে মুরাদনগরের সন্তান আসিফ মাহমুদ বলেন, ‘আমি ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল-তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়া হয়নি; উন্নয়ন বরাদ্দ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছিলেন জাতীয় যুবশক্তির আহবায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ পারিবারিক বিরোধ ও মাদক নিয়ে

২

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক

৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

৪

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে মোবারক র‌্যালি

৫

দাউদকান্দিতে ডাকাতি ও চুরিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

সম্পর্কিত

মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ পারিবারিক বিরোধ ও মাদক নিয়ে

মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ পারিবারিক বিরোধ ও মাদক নিয়ে

৬ মিনিট আগে
কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক

৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

২১ ঘণ্টা আগে