• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লা মডার্ন হাই স্কুল

আদালতের আদেশ নিয়ে যোগদান করতে গিয়ে বাধার মুখে প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৩: ৫৩
logo

Photo

কোন অভিযোগ ছাড়াই ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের পর কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। তিনি বেতন ভাতাও পাচ্ছেন না। প্রতিষ্ঠানটি কুমিল্লা শহরের সেরা । কুমিল্লা শিক্ষাবোর্ডেরও সেরা প্রতিষ্ঠান। এ অবস্থায় উচ্চ আদালতের আদেশে প্রধান শিক্ষক আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্কুলে যোগদান করতে যান। এই সময়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান ও কিছু সংখ্যক খন্ডকালীন শিক্ষক কতিপয় শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে তাঁর যোগদানে বাধা দিচ্ছেন।

তাঁরা শিক্ষার্থীদের দিয়ে স্কুলে বিক্ষোভও করাচ্ছেন। খবর পেয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার একদল পুলিশ নিয়ে স্কুলে যান। তিনি আদালতের আদেশ মেনে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষকদের অনুরোধ করেন। একই সঙ্গে স্কুলে কোন ধরণের অরাজকতা, হাঙ্গামা, বিক্ষোভ বরদাশত করবেন না বলে জানান।

জানা গেছে, জুলাই আগস্ট বিপ্লবের পর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন ২০২৪ সালের ১২ আগস্ট থেকে যেতে পারছেন না। পরে জেলা প্রশাসন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক সৈয়দা রোকেয়া বেগমকে প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেন। এক পর্যায়ে তাঁকেও সরিয়ে দেওয়া হয়। গত বছরের ২২ ডিসেম্বর আরেক সহকারী শিক্ষক নুসরাত জাহান কে প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

জানতে চাইলে প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেনবলেন, আমি এই বিদ্যালয়ে ২০১৯ সালের ২০ মার্চ যোগদান করি। আমি কোন অন্যায় করিনি। কোন কারণ ছাড়াই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আমি সুন্দরভাবে স্কুল চালাচ্ছিলাম। এ বিদ্যালয়ে ১৫২ জন শিক্ষক আছেন। শিক্ষার্থী সাত হাজারের মতো। তহবিলে টাকাও আছে ১৪ কোটি। এসএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে জিপিএ৫ এ সবার শীর্ষে। পাসের হারও সন্তোষজনক। ২০২৪ সালের আগস্ট থেকে বেতন পাই না। পরিবার নিয়ে কষ্টে আছি। পরে আমি স্কুলের সভাপতির কাছে যাই। সেখানে সুরাহা না হওয়ায় আদালতে যাই। আদালত আমাকে যোগদান করতে বলেন। আদালতের আদেশে ও রায়ে আমি যোগদান করতে এসেছি। কিছু ব্যক্তি আমাকে যোগদানে বাধা দিচ্ছে। ছাত্রদের লেলিয়ে দিচ্ছে। আমার তো কোন অন্যায় নেই। আমি তো কোন দলবাজি করিনি। আমার বিরুদ্ধে কোন অভিযোগও নেই।

সরেজমিনে দুপুরে স্কুলে গিয়ে দেখা গেছে, শত শত শিক্ষার্থী মাঠে অবস্থান করছে। কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছে। শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান , ওসি তৌহিদুল আনোয়ার বসে আছেন। শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ওসি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

২

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভা

৩

লাকসামে ৩৯ দিনে কুকুরের কামড়ে আহত ১৮৬

৪

কে হবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমিতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

সম্পর্কিত

চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক  গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

৩৬ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভা

১ ঘণ্টা আগে
লাকসামে ৩৯ দিনে কুকুরের কামড়ে আহত ১৮৬

লাকসামে ৩৯ দিনে কুকুরের কামড়ে আহত ১৮৬

২ ঘণ্টা আগে