নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষা নির্ভর শিক্ষা নীতি জাতির জন্য প্রয়োজন। আজকের জেনারেশন আগুনের গোলা, তাদের সঠিকপথে পরিচালিত করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন সমস্ত ক্ষেত্রে নাম করবে।
গতকাল শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি কারিগরি, ভোকেশনাল এডুকেশন ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরাম (টিভিইটি) মেলাটির আয়োজন করে।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, আগামী নভেম্বরে আমরা সারা কুমিল্লাবাসী একত্রিত হব দি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে। সেখানে এক নম্বরে রয়েছে কারিগরি শিক্ষা পদ্ধতি। তিনি উদ্ভাবনীর মেলার বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে ভূয়সী প্রসংশা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, পোলাতো নয় যেন আগুনের গোলা, মেয়েতো নয় ওরা আগুনের গোলা। তিনি আরো বলেন, তারেক রহমান যতদিন আছেন দেশ বিপথগামী হবে না, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর যে সিদ্ধান্ত হয়েছে তা খুবই সম্ভাবনাময়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শির্ষক সেমিনাওে কি নোট পেপার উপস্থাপন করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষার চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক উপসচিব কাজী ফারুক আহম্মেদ। উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান আমির।