মনিরুল হক চৌধুরীর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন আগামীকাল

সব পক্ষ একই মঞ্চে থাকছেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী কুমিল্লার উন্নয়ন নিয়ে পরিকল্পনা উপস্থাপন করবেন আগামীকাল সোমবার বেলা ১১ টায় কুমিল্লা টাউন হল মাঠে।

‘আমার কুমিল্লা আমার স্বপ্ন’ শীর্ষক উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করবেন বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী।

এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

এতে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ।

সম্মানিত অতিথি থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।

বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার উন্নয়ন নিয়ে আমার ভাবনাগুলো এতে তুলে ধরা হবে। এই ভাবনার সঙ্গে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার জনগণ ওতপ্রোতভাবে জড়িত। কুমিল্লা জেলার মানুষ জড়িত। আল্লাহ আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন কুমিল্লার মানুষের উন্নয়ন করার জন্য। আমার বিশ্বাস বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লার উন্নয়ন হবে সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা একেকজন কীর্তিমান রাজনীতিবিদ। তাঁদের ও জনগণকে সঙ্গে আধুনিক কুমিল্লা গড়তে চাই। সবাইকে এক মঞ্চে ডেকেছি। সবাই মিলে গড়ব কুমিল্লা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত