তিন নদী পরিষদের ৪৩ তম আসরের পর্দা নামল

তাপস চন্দ্র সরকার
Thumbnail image

তিন নদী পরিষদের উদ্যোগে আয়োজিত অমর একুশের আয়োজনের ২১তম দিনের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার কুমিল্লা নগর উদ্যানের জামতলায় শেষ হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারি থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। এবারসহ ৪৩ বছর পার করল অনুষ্ঠানটি।

তিন নদী পরিষদের সভাপতি, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক রাহুল তারন পিন্টু ।

অনুষ্ঠানে আলোচনা, কবিতা পাঠ করেন- কবি ও সংগঠক মোতাহার হোসেন মাহবুব, সংগঠক চন্দন দাস, সংস্কৃতিকর্মী কামাল হোসেন, কবি াসরিন আক্তার ।

অনুষ্ঠানে শিশু শিল্পী মিতান্স রায় স্পন্দন দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিকাশ সিনহা, সৌরভ রায় ও মন্দিরা রায়সহ শতশত দর্শক-শ্রোতা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত