নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ১২ কোটি টাকা আছে। এর বাইরে আছে শত কোটি টাকার জমি। এইসব সম্পদের দিকে নজর পড়েছে কুমিল্লার বিএনপির কতিপয় নেতার। ওই কারণে একটি গোষ্ঠী ওই পদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামানকে সভাপতি পদে বসাতে মরিয়া। তাঁরা বর্তমান সভাপতি কাজী নাজমুস সাদাতকে সরিয়ে আমিরুজ্জামানকে বসাতে চান।
কুমিল্লা সমবায় ব্যাংক লিমিটেড নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় পুবালী চত্বরের পশ্চিম পাশে অবস্থিত। এখানে ৩৫ শতক জায়গায় ওপর চারটা ভবনে ৮৬টি দোকান ও তিনটি ব্যাংক ভাড়া আছে। এর থেকে বছরে ৫৪ লাখ টাকা ভাড়া পাওয়া যায়। বাংলাদেশে সমবায় ব্যাংক ছিল ৭৩ টি। এর মধ্যে বর্তমানে ১৫ টি। ১৫টির মধ্যে কুমিল্লার অবস্থান নাম্বার ওয়ান। গত অর্থবছরে নিট মুনাফা ছিল ১ কোটি ৩০ লাখ টাকা।
কান্দিরপাড় এলাকার ৩৫ শতক জমিতে ১৫তলা বহুতল ভবন নিমার্ণের উদ্যোগ নেওয়া হয়। এই জায়গা ও স্থাপনার মূল্য কুমিল্লায় সবচেয়ে বেশি। তাই দোকান বরাদ্দ পেতে এখানে জড়ো হয়েছেন বিএনপির কতিপয় নেতাকর্মীরা।