কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

নতুন করে নির্মাণ হলো মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কয়েক বছর আগে রাণীর দিঘির পাড় সংস্কারের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্বাধীনতা সৌধ বা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অথবা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হয়। এরপর সেটি আর নির্মাণ করা হয়নি। পরবর্তীতে ওই স্মৃতিসৌধ নতুন করে নির্মিত হয়। সম্প্রতি এর কাজ শেষ হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, রাণীর দিঘির পশ্চিম পাড়ে ১৯৯৫ সালের ২৬ মার্চ এই স্বাধীনতা সৌধটি উদ্বোধন করা হয়। সৌধটির দৈর্ঘ্য ৭২ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। এতে মোট ৭১টি বর্গাকার স্ল্যাব রয়েছে, যা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। সাদা রঙের এ স্মৃতিসৌধ দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ জড়ো হন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই কলেজের অন্তত ২৮ থেকে ৩৫ জন শিক্ষার্থী শহীদ হন এবং বহু শিক্ষার্থী মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে এই সৌধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্বাধীনতা সৌধ (মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ) শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি কলেজের ছাত্র ও শিক্ষকদের বীরত্ব ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক।

এই স্মৃতিস্তম্ভের মূল বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব আছে। স্মৃতিস্তম্ভটির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এর কাঠামোর ৭১টি বর্গাকার স্ল্যাব বা ফলক। এই ৭১ সংখ্যাটি সরাসরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে নির্দেশ করে। রানীর দীঘির শান্ত পরিবেশের পাশে এর জ্যামিতিক নকশাটি এক গম্ভীর ও গভীর দেশপ্রেমের আবহ তৈরি করে।

এই কলেজের ছাত্র সংসদের প্রাক্তন নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশ নেন। তাঁদের মধ্যে অন্যতম কয়েকজন বীর মুক্তিযোদ্ধা হলেন- মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম), শহীদ খাজা নিজামউদ্দিন (বীর উত্তম), লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন (বীর প্রতীক), শহীদ আব্দুল মোমিন (বীর প্রতীক)। প্রতি বছর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের মানুষ এখানে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সাধারণ দিনগুলোতে রানীর দীঘির পাড়ে আসা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এটি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের অনুপ্রেরণা জোগায়।

কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞা বলেন, এই স্মৃতিস্তম্ভ আবার নির্মিত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত