২২ বছর পর নারী অধ্যক্ষ

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমেনা বেগম

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছে মোসাম্মৎ আমেনা বেগমের। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

আমেনা বেগম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি সংগীত শিল্পী আসিফ আকবরের ভাবী।

আমেনা বেগম ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি ১৮ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাসা কুমিল্লা নগরের আদালত সড়ক এলাকায়।

চলতি বছরের ১০ মে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলামকে বদলি করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। ২২ বছর পর কুমিল্লা সরকারি মহিলা কলেজে একজন নারী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হল। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে তাঁকে যোগদান করতে হবে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন আমার শহরকে বলেন, নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৭২ দিন যাবৎ অধ্যক্ষ পদ শূন্য ছিল। এরই মধ্যে গত ১৩ জুলাই জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষা বিঘ্নিত হয়। এ নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনা হয়। পরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নেওয়া হয়। অধ্যক্ষ না থাকার কারণে কলেজে অব্যবস্থাপনা দেখা দেয়। এ নিয়ে আমার শহর পত্রিকায় গতকাল মঙ্গলবার ও গত শনিবার দুইটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত