নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শোভাযাত্রা, হামদ, নাত ও গজল পরিবেশন, আলোচনা সভা , মিলাদ মাহফিল , মোনাজাত ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে কুমিল্লা শহর ও জেলার বিভিন্ন উপজেলায় হযরত মুহাম্মদ (সা.) এর দুনিয়ায় আগমনের দিন উদযাপন করা হয়। এ উপলক্ষে গরুর বিরিয়ানি, তারারুক ও মিষ্টি বিতরণ করা হয়। চলে জিকিরও।
কুমিল্লা টাউন হল মাঠে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। তবে এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) পালিত হয় মহাসমারোহে।

বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস অনুষ্ঠান হয়। এতে শাহপুর দরবার শরীফের আয়োজনে অংশ নেন কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান। অনুষ্ঠানে শাহপুর দরবার শরীফের কাউকাবসহ নবীর ভক্ত ও আশেকানেরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা আহলে সুন্নাতে আল জামায়াত সকালে কুমিল্লা নগরে শোভাযাত্রা করে। রেজভিয়া দরকার শরীফের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
এছাড়া নগরে পিক ও মিনি ট্রাকে মিছিল করে কিছু ব্যক্তি।