• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

বাসস, কুমিল্লা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১: ৪৪
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১: ৫৯
logo

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

বাসস, কুমিল্লা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১: ৪৪
Photo

আপনার চোখকে ভালোবাসুন -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আজ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চোখের যত্ন ও দৃষ্টি শক্তি রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে র‌্যালিতে জেলার বিভিন্ন চক্ষু চিকিৎসকগণ অংশ নেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে টাউন হল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত সচেতনতা ও সময় মতো চিকিৎসা নেওয়া জরুরি। চোখের ছোট খাটো সমস্যাকেও অবহেলা করলে পরবর্তীতে তা জটিল আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই জটিলতা এড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’-এই বার্তা শুধু বিশ্ব দৃষ্টি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্নের বিষয়ে সচেতন হতে হবে। দৃষ্টি শক্তির কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত চোখ পরীক্ষা করানোর ওপরও গুরুত্ব দেন তারা।

সভায় বক্তব্য রাখেন ওএসবি কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এ এম আনিছুর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা.

নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞা প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ফরিদা বিদ্যায়তনের ছাত্রীর লাশ মিললো লালমাইয়ের ফসলি জমিতে

২

ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান,গভীর রাতে বাগানে মিলল ৩৬ কেজি গাঁজা

৩

স্থাবর-অস্থাবর সম্পদে চোখ

৪

সমবায় ব্যাংকের বৈধ কমিটি বিলুপ্ত চান শাহজাহান সিরাজসহ ৩৯জন

৫

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

সম্পর্কিত

ফরিদা বিদ্যায়তনের ছাত্রীর লাশ মিললো লালমাইয়ের ফসলি জমিতে

ফরিদা বিদ্যায়তনের ছাত্রীর লাশ মিললো লালমাইয়ের ফসলি জমিতে

৭ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান,গভীর রাতে বাগানে মিলল ৩৬ কেজি গাঁজা

ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান,গভীর রাতে বাগানে মিলল ৩৬ কেজি গাঁজা

১০ ঘণ্টা আগে
স্থাবর-অস্থাবর সম্পদে চোখ

স্থাবর-অস্থাবর সম্পদে চোখ

১৬ ঘণ্টা আগে