ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। আজ বুধবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাহারীয়ার আক্তার।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগ স্মরণের পাশাপাশি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্র সম্পূর্ণ দায়বদ্ধ এবং এই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।আসুন, আজ এই ঐতিহাসিক দিবসে আমরা সবাই মিলে শপথ নেই আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখব। শহীদদের স্বপ্নের সেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ এবং সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ ও অভিভাবক প্রতিনিধি পলাশী রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরী।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো: কিবরিয়া হাসিব, মো: ইনজামাম, অমিত রবি দাস, ও এহতেশাম আলম তোহা প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ।

এর আগে কুমিল্লা টাউন হল মাঠের পশ্চিম পাশের জুলাই স্তম্ভে কলেজের অধ্যক্ষের নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত