নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ম্যাগাজিন ‘অন্ত্যমিল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শব্দের সেতু, স্মৃতির রেশ—শেষ হয়েও হয় না শেষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বাংলা বিভাগের বার্ষিক ম্যাগাজিন ‘অন্ত্যমিল’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা।তিনি বলেন, ‘কুমিল্লাকে সমৃদ্ধ করেছে ভিক্টোরিয়া কলেজ, আর ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ। বাংলা বিভাগের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলা বিভাগ সবসময়ই ভিক্টোরিয়া কলেজের গৌরব ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ‘অন্ত্যমিল’ ম্যাগাজিন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নুরে আলম সিদ্দিকী, অন্ত্যমিল ম্যাগাজিন সম্পাদক মো. আরমান হোসেন প্রমুখ।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।