• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লা শহরতলির চাঁনপুর

এবার জলাবদ্ধতা নিরসনে খালের ময়লা অপসারণে নেমেছে ‘বিবেক’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৪: ৩৪
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭: ৪১
logo

এবার জলাবদ্ধতা নিরসনে খালের ময়লা অপসারণে নেমেছে ‘বিবেক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৪: ৩৪
Photo

বছরের পর বছর জলাবদ্ধতায় নাকাল কুমিল্লা শহরতলির চাঁনপুর এলাকার বাসিন্দারা। ওই এলাকার আশপাশের ছোটবড় খালগুলো দীর্ঘদিন পরিস্কার না করায় প্রায় ভরাট হয়ে গেছে। এতে করে পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। কখনো কখনো পানি খাল উপচিয়ে সড়ক দিয়ে মানুষের বাসাবাড়িতে ঢুকে পড়ে। ওই পানি আর নামে না। পঁচা গন্ধযুক্ত পানির মধ্যেই এলাকাবাসী বসবাস করে। তখন শরীরে চর্মরোগসহ নানা ধরণের ব্যধি বংশবিস্তার করে। এতে করে ভোগান্তি বাড়ে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু কয়েকদিন আগে ওই এলাকা পরিদর্শন করেন। ওই সময়ে তিনি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞাকে নিয়ে যান। তখন তাঁরা দেখতে পান এলাকার খালগুলো পরিস্কার করলে তিন দশকের জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।

এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে ওই খাল পরিস্কার করতে যান বিবেকের সদস্যরা।

বিবেকের স্বেচ্ছাসেবী এই কাজে যুক্ত হন ও প্রধান অতিথি হিসেবে খালের ময়লা পরিস্কার কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এই সময় উপস্থিত ছিলেন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিবেকের সংগঠক সৈয়দ মেরাজ আহমেদ ও মহানগর যুবদলের সদস্য সদস্য বিবেকের সংগঠক রোমান হাসান। তাঁরাও খাল পরিষ্কার করতে নামেন। এতে বিবেক ও স্বেচ্ছাসেবক দলের অন্তত শতাধিক ব্যক্তি ছিলেন। চাঁনপুর কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের একটি গ্রাম।

জানতে চাইলে ইউসুফ মোল্লা টিপু বলেন, চাঁনপুর এলাকার কিছু খাল আগেই ভরাট হয়ে গেছে। কিছু খালে আগাছা ও পলি জমে আছে। এগুলো পানি নামার পথে বাধার সৃষ্টি করেছে। সিটি করপারেশনও জলাবদ্ধতার জন্য খাল ভরাটকে দায়ী করেছে। এজন্য বিবেক এবার খাল খনন কর্মসূচিতে নেমেছে। এটি বিবেকের স্বেচ্ছাসেবী কাজ। এর আগে করোনাকালীন লাশ দাফন, অক্সিজেন সরবরাহ করি আমরা। পরে বন্যার্তদের সহযোগিতা ও মশক নিধন কার্যক্রম করি। এবার খাল খনন কর্মসূচিতে নেমেছি।

আমিন উর রশিদ ইয়াছিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই বিবেক এই কাজ করে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

২

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

৩

পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

৪

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

৫

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

সম্পর্কিত

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

১ ঘণ্টা আগে
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

২ ঘণ্টা আগে
পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

৭ ঘণ্টা আগে
পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

৯ ঘণ্টা আগে