বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন

তিনজনই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে কান্দিরপাড় সিটি মার্কেটের অনিবার্ণ ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৈয়দ জাহাঙ্গীর আলমকে সভাপতি, খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান জামাল খন্দকার সাধারণ সম্পাদক ও চকবাজার শাপলা মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম ভিপিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

২০২৬-২০২৮ সালের জন্য ওই কমিটি করা হয়েছে। ৮১ সদস্যবিশিষ্ট ওই কমিটির জন্য সুপারিশ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। পরে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব ওই কমিটির অনুমোদন দেন।

শীর্ষ তিন নেতা বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘদিন পর কুমিল্লায় দোকান মালিক সমিতির কমিটি হওয়ায় ব্যবসায়ীরা খুশি হয়েছেন। এর আগে বছরের পর বছর সমিতির কোন কমিটি হয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত