কুমিল্লা সিটি করপোরেশন

১৫৯৭ কোটি টাকার বাজেট আসছে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সিটি করপোরেশন ২০২৬-২০২৭ অর্থবছরে ১ হাজার ৫৯৬ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৮৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। আজ সোমবার সকালে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটির (সিএলসিসি) সভায় ওই ঘোষণা দেওয়া হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া। প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন সিটি করপোরেশনের হিসাব রক্ষক মো. আবদুল ওয়াদুদ।

সভায় প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা সিটি করপোরেশন কুকুরের ভ্যাকসিন কেনার জন্য পাঁচ লাখ টাকা সিভিল সার্জনকে দিয়েছে। নগরকে সুন্দর করার জন্য আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিকায়ন করছি।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলার সভাপতি শাহ মো. আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, কুমিল্লা শিল্প ও বণিক সমিতির সিনিয়র সহসভাপতি জামাল আহম্মদ, চিকিৎসক মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. আবদুস সালাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন, সমাজ সেবক সৈয়দ মেরাজ উদ্দিন, পথিকৃৎ নারী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদা আক্তার ডলি, আইনজীবী শাহীন আফরোজ বিজলী, কুমিল্লা সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত