স্মরণসভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক

ছয় দশক পেরিয়ে কুমিল্লা প্রেসক্লাব। প্রেসক্লাবের নানা সঙ্কটকালীন সময়ে তাঁরা নেতৃত্ব দিয়েছেন। কেউ সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। কেউ জায়গা রক্ষা করেছেন। কেউ সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করেছেন। তাঁদের অবদান অনস্বীকার্য। কুমিল্লাবাসীর হৃদয়ে তাঁরা আছেন।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক রূপসী বাংলার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আবদুল ওহাব, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাপ্তাহিক মেগোতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আমিনুল হক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। আজ শুক্রবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভা হয়েছে।
কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ জিতু।
স্মরণ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সদস্য অশোক বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, সাংবাদিক ওমর ফারুকী তাপস,সাংবাদিক মো. শহিদুল্লাহ, মোতাহার হোসেন মাহবুব, ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, বিবর্তন সম্পাদক দিলীপ মজুমদার সাংবাদিক আনোয়ার হোসাইন, সাংবাদিক সেলিম রেজা মুন্সী, অর্থ সম্পাদক শাহ আলম শফি, সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক বাহার রায়হান, কার্যকরী সদস্য খালেদ সাইফুল্লাহ, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন জামাল, সাংবাদিক কামাল উদ্দিন। আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।