নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির সময় এক গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শিবের বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, সম্প্রতি বসন্তপুর এলাকায় প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা দাবি করে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ঘরের ভেতর গুলি ছোড়া হলে দেলোয়ারের স্ত্রী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মাঠে নামে পুলিশ। উদ্ধার করে সেই অস্ত্র ও গ্রেপ্তার করে তিনজনকে। তবে এলাকাবাসীর দাবি এ ঘটনায় মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে।
মানববন্ধনে বক্তারা বলেন, বসন্তপুরসহ আশপাশের এলাকায় রাতে মানুষের নিরাপত্তাহীনতা বেড়েছে। সম্প্রতি ডাকাতির সময় গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেলোয়ারের ছোট ভাই মোবারক হোসেন বলেন, ডাকাতেরা প্রথমে আমার ভাবির মুখে টেপ পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশের রুমে আমার ভাতিজি মাইশা শুয়ে ছিল। তখন ভাবি চিৎকার করে বলে, ‘মাইশা বাঁচা!’ এরপর ডাকাত দলের লোকজন আমার ভাবিকে গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই, ঘটনার সঙ্গে জড়িত বাকি সবাইকেও দ্রুত গ্রেপ্তার করা হোক।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বসন্তপুর নয়, পাঁচথুবী ইউনিয়নের আশপাশের এলাকাতেও রাতে পুলিশের টহল জোরদার করতে হবে। ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ডাকাতি বন্ধ, জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।