• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল ব্রাজিল সমর্থকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২: ০২
logo

Photo

কুমিল্লায় আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে হাতাহাতির পর অসুস্থ হয়ে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা। তিনি মো. মতিউর রহমানের ছেলে। কুমিল্লায় মিশুক চালাতেন তিনি।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্ বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে বাগ্ বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অসুস্থ যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

১১ ঘণ্টা আগে

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১৩ ঘণ্টা আগে