• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লা-৬ আসনে এবি পার্টির প্রার্থী তৌফিকের নির্বাচনী শোডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২৩: ১৭
logo

Photo

আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত কুমিল্লা-৬ আসনের এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন করেছেন। এ সময় তার সঙ্গে শত শত নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ামি রেস্টুরেন্টের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদুয়ারবাজার বিশ্বরোডে নুরজাহান হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর উপস্থাপনায় মোটরসাইকেল র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, আমরা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। সময় এসেছে রাজনীতির গতানুগতিক ধারা থেকে বের হওয়ার। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো সমতা ও জবাবদিহিতা। আমরা এ দেশে গোলাম হয়ে বাস করি, আমরা নাগরিক হয়ে উঠতে পারিনি। আমরা সেদিনই নাগরিক হয়ে উঠবো যেদিন জনপ্রতিনিধির কাছে আমরা জবাব চাইবো এবং তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন।

তিনি আরও বলেন, এদেশের সাধারণ জনগণের ক্ষমতা একদিনের। একদিন সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে কে যাবে রাষ্ট্র ক্ষমতায়। সময় এসেছে পরিবর্তনের। সুতরাং ২০০ টাকা ৫০০ টাকার কাছে বিক্রি না হয়ে এলাকার জন্য সমাজের জন্য দেশের জন্য যে কল্যাণ বয়ে আনবে তাকেই ভোট দিন। এদেশের জনগণই পারে দেশকে বদলে দিতে। আমরা চাই একটি জবাবদিহিতা মূলক কল্যাণ রাষ্ট্র।

শোডাউনে অংশ নেন, এবি পার্টির কুমিল্লা জেলা সংগঠনিক সম্পাদক আবু ছালেহ মো. মাসুদ, পার্টির কুমিল্লা মহানগর সদস্য সচিব আবদুল কাইয়ুম মুকুল, কুমিল্লা মহানগর সংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, আমার বাংলাদেশ কৃষক পার্টির আহবায়ক আশ্ররাফুল আলম রতন, নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো. সরকার বাবুল, মহানগীর ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সেলিম, ১৭ নম্বর ওয়ার্ডে সদস্য সচিব গাজী জসিম, পেয়ার মিয়া, রায়হান, মিজান প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

২

প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

৩

বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা ভাঙা সেতু

৪

দাউদকান্দিতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

৫

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন

সম্পর্কিত

ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

৬ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে