• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

স্বাধীনতার আগের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ২০: ০১
logo

Photo

জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একাত্তরের স্বাধীনতাযুদ্ধের আগের জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কুমিল্লায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘পাকিস্তান আমলের সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিল, তাদের রাজনৈতিক পলিসি ও ভ‚মিকা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই সময়কার জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয়। বহুবার জামায়াতের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতের গঠনতন্ত্র পড়ে দেখবেন, ভ‚মিকাতেই আমরা বলেছি, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের লড়াই ও সংগ্রামকে আমরা শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। জামায়াতে ইসলামীর সদস্যপদ লাভ করতে গেলে এ দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের আত্মত্যাগের স্বীকৃতি না দিলে কেউ সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটা মহল যখন এই বিতর্ক জিইয়ে রাখতে চায়, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়। এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্র।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মুক্তিযুদ্ধের সংজ্ঞা প্রসঙ্গে আনীত বিলের ব্যাপারে খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে ফিরে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের সময়েও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তখনো বলেছিলাম, এই বিলের মধ্যে রাজনৈতিক খারাপ উদ্দেশ্য আছে, এটা সংশোধন করা উচিত। কিন্তু বারবার এই সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, অতীতে কোনো সরকারের সময় এটা ছিল না। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে এভাবে রাখা হয়েছে। এ ব্যাপারে অত্যন্ত গঠনমূলক ও দায়িত্বশীল ভ‚মিকা রেখে সংসদে বিরোধীদলীয় নেতা বক্তব্য রেখেছেন।’

গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী মনে করে, বাংলাদেশের কেন, সারা দুনিয়ার ইতিহাসে রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা-বক্তব্য থাকতে পারে। কিন্তু স্বাধীনতার ৫০ থেকে ৬০ বছর পর পুরোনো কোনো বিষয় নিয়ে বিতর্ক করে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আমিরে জামায়াত বলেছেন, “ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা কোনো দিন ইতিহাস তৈরি করতে পারব না।” বর্তমান সংসদের অধিকাংশ এমপি তরুণ, যাঁরা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। আপনি তাঁদের স্বাধীনতাবিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তা গ্রহণ করে না; বরং উপহাস করে।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এ টি এম মাসুম, মহানগরের প্রধান উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াছিন আরাফাত , কেন্দ্রীয় সহসভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া ও মহানগরের সেক্রেটারি জিল্লুর রহমান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

২

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

৩

সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

৪

সচেতন রাজনৈতিক ফোরামের উদ্যোগে মে দিবস পালন

৫

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সম্পর্কিত

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

১১ মিনিট আগে
ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

২৯ মিনিট আগে
সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

১ ঘণ্টা আগে