কুমিল্লায় ডোবা সেঁচে পিস্তলসহ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৪৬
Thumbnail image

কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি ডোবা সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, অভিযানে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ২টি ওয়ান শুটার গানসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে দা, ছুরি ও চাইনিজ কুড়াল, যা দুইটি বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

র‍্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন। ডোবাটি সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত। দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শেষ হয়।

মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযানে সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত