• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় নগরীর কাটাবিল এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২: ৫৭
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৩: ০০
logo

কুমিল্লায় নগরীর কাটাবিল এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২: ৫৭
Photo

কুমিল্লায় মোটরসাইকেলের গতিরোধ করে নামিয়ে মহরম আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহরম আলী কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অভিযোগের ১৮টি মামলা রয়েছে। তিনি নগরীর কাটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন মহরম। সঙ্গে ছিলেন তার বন্ধু অপু। মোটরসাইকেল নিয়ে কাটাবিল মসজিদের সামনে এলে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় মোটরসাইকেল থেকে অপুকে ধরে টেনে-হিঁচড়ে নামানো হয় এবং চালকের আসনে থাকা মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তাকে নামিয়ে পাশের একটি দোকানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মহিনুল ইসলাম বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জানা যায়নি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৩

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৪

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৫

হত্যাসহ ১১ মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস গ্রেপ্তার

সম্পর্কিত

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১৯ ঘণ্টা আগে

১ দিন আগে